ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, র‌্যাবের অভিযানে প্রধান শিক্ষক গ্রেফতার শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি দম্পতি গ্রেফতার টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা

প্রেমের ফাঁদে পড়ে চট্টগ্রাম সিবিচ থেকে গ্রেফতার হলো সেনবাগে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ৭৮৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এক প্রবাসীর স্ত্রীকে (২২) ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো.আইমুন ভূঞা (২৬) উপজেলার কাদরা ইউনিয়নের নন্দীর পাড় এলাকার মো. মোস্তফার ছেলে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল বুধবার রাতে চট্রগ্রামের পতেঙ্গা সিবিচ এলাকা থেকে তাকে গ্রেফতার করে সেনবাগ থানার পুলিশ।

সেনবাগ থানা সূত্রে জানা যায়, প্রথমে ধর্ষক আইমনকে এক নারীর প্রেমের ফাঁদে ফেলে পুলিশ। পরে ওই নারীর সাথে সে চট্রগ্রামের সিবিচ এলাকায় বুধবার রাতে দেখা করতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ফাহাদকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন নির্যাতিতা গৃহবধূ। ওই মামলার ৩নম্বর আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে তিনি ভুক্তভোগী গৃহবধূ তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে তাদের বাড়িতে যান। জন্মদিনের কেক কাটার পর স্থানীয় লেদু মিয়ার ছেলে ফরহাদের নেতৃত্বে ৫/৭ জন লোক ওই বাড়িতে আসেন। এ সময় তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সাথে রাজন নামে এক যুবকের সম্পর্ক আছে বলে অভিযোগ তুলে তাদেরকে ফরহাদের বিল্ডিংয়ে নিয়ে আটক করে। একপর্যায়ে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। রাজন চাঁদা দিতে অস্বীকার করে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করলে কিছুক্ষণ পর রাজনকে ছেড়ে দেয়ার জন্য ফোন আসলে তারা রাজনকে ছেড়ে দেয়।

কিন্ত গৃহবধূকে আটকে রেখে কুপ্রস্তাব দেয় সন্ত্রাসীরা। তাতে রাজি না হওয়ায় রুমের দরজা বন্ধ করে সন্ত্রাসী ফরহাদ জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় তার সাঙ্গপাঙ্গরা বাহিরে পাহারা দেয় বলে জানা যায়। পরে গত সোমবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ নারীও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

প্রেমের ফাঁদে পড়ে চট্টগ্রাম সিবিচ থেকে গ্রেফতার হলো সেনবাগে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি

আপডেট সময় : ০৫:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১