ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সালমানকে আবারও দাগা দিলেন ক্যাটরিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১ ৩৮৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: ইন্টারনেট

রাজস্থানে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। তিনদিনের বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি শেষ গতকাল। আজ ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। অতিথিরাও আসতে শুরু করে দিয়েছেন। তবে এই অতিথিদের মধ্যে কোথাও দেখা গেল না ক্যাটরিনার চর্চিত প্রাক্তন প্রেমিক সালমান খান কিংবা তাঁর পরিবারের কোনও সদস্যকে। এবার এই প্রসঙ্গে ‘ভাইজান’ এর বহু বছরের বন্ধু তথা তাঁর স্টাইলিস্ট অ্যাশলে রেবেলো জানালেন, সালমান কিংবা তাঁর পরিবারের কোনও সদস্যকে আমন্ত্রণই জানানো হয়নি এই বিয়ের অনুষ্ঠানে।

প্রসঙ্গত, সালমানের পাশাপাশি বহু বছর ধরে ক্যাটরিনারও ব্যক্তিগত স্টাইলিস্ট হিসেবে দায়িত্ব সামলেছিলেন অ্যাশলে রেবেলো। সুতরাং তাঁর সঙ্গে ‘ক্যাট’-এর বন্ধুত্ব সন্দেহের ঊর্ধ্বে। সেই তিনিও জানালেন সালমান কিংবা খান পরিবারের কোনও সদস্যকেই নিজের বিয়েতে আমন্ত্রণ জানাননি ক্যাটরিনা। তালিকায় নেই সালমানের ছোট বোন তথা ক্যাটের প্রিয় বন্ধু অর্পিতা খানও। অ্যাশলে রেবেলো নিজেও এই বিয়েতে আমন্ত্রিত নন। অ্যাশলে রেবেলোর আগে সালমানের ছোট বোন অর্পিতা খান ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, ‘আমরা বিয়ের জন্য কোনও আমন্ত্রণ পাইনি’। খান পরিবারের এক সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ‘খান পরিবারকে কোনও আমন্ত্রণ পাঠানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালমানকে আবারও দাগা দিলেন ক্যাটরিনা

আপডেট সময় : ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১