ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা পারিশ্রমিক বাড়ালো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২ ২৫৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কন্নড় চলচ্চিত্র শিল্পের ‌‘কর্ণাটক ক্রাশ’ ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানার বৃহস্পতি এখন তুঙ্গে। ‘পুষ্পা’ সিনেমাটি বক্স অফিসে এখনও গুছিয়ে ব্যবসা করছে। ‘পুষ্পা’ সিনেমার সাফল্যে অভিনেত্রী রাশমিকা মন্দানা এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন । তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি বলিউড-হলিউডকে টক্কর দিয়েছে অনায়াসে।

‘পুষ্পা’-র জয়যাত্রা এখানেই শেষ নয়। পরিচালক সুকুমার সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন আগেই। নাম ‘পুষ্পা: দ্য রুল’। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন রাশমিকা।

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে অভিনয়ের জন্য ২ কোটি টাকা পেয়েছিলেন অভিনেত্রী। বক্স অফিসে ছবির তুমুল সাফল্যের পর ৫০ শতাংশ পারিশ্রমিক বাড়িয়েছেন মন্দনা।

ছবিতে নায়ক অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা। তার চরিত্রের নাম শ্রীবল্লী। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে ‘পুষ্পা: দ্য রুল’-এর শ্যুট।

রাশমিকার ছবির মধ্যে অন্যতম কিরিক পার্টি (২০১৬), আঞ্জানী পুত্রা (২০১৭), চমক (২০১৭), চালো (২০১৮), গীতা গোবিন্দম (২০১৮), ডিয়ার কমরেড (২০১৯) যাজামানা (২০১৯), সারিলেরু নিকেভ্যারু (২০২০) এবং ভীষ্ম (২০২০)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা পারিশ্রমিক বাড়ালো

আপডেট সময় : ১২:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২