ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২ ৪৫৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

লজ্জাজনক হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেন যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ৯৭ রানে অলআউট করে ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ডের যুবারা। টসে জিতে ব্যাট করতে নামেন বাংলাদেশ। ২৪.২ ওভারর মাথায় ৫১ রানেই ৯ উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত দশম ব্যাটসম্যান নাঈমুর রহমান ও একাদশ ব্যাটসম্যান রিপন মন্ডলের ব্যাটের ওপর ভর করে ৯৭ রান করতে সক্ষম হয় বাংলাদেশী যুবারা।

এ ম্যাচে মারমুখী ভূমিকায় ছিলেন রিপন। টপ ও মিডল অর্ডারকে গুড়িয়ে দেওয়া ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেন তিনি। ৪১ বলে ৫ চার ও এক ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন। এদিকে নাঈমুর ২৭ বলে ১ চারে করেন ১১ রান। দশম উইকেট জুটিতে তারা দুজন দলীয় সংগ্রহে যুক্ত করেন ৪৬ রান। এদের বাইরে এসএম মেহরাব ১৪ ও আইচ মোল্লা ১৩ রান করেন।

বল হাতে ইংল্যান্ডের জোশুয়া বয়ডেন ৯ ওভার বল করে ৪ মেডেনসহ ১৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। থমাস আসপিনওয়াল ১ মেডেনসহ ১৮ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন টম প্রেয়েস্ট, জেমস সেলস ও ফাতেহ সিং।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে শুরুতে চেপে ধরেছিল বাংলাদেশের বোলাররা। ২৬ রানেই তুলে নিয়েছিল ২ উইকেট। কিন্তু এরপর জেমস রিউ ও জ্যাকব বেথেল দলকে জয়ের স্বাদ এনে দেন।

বেথেল ৬৩ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৪ রান করে রান আউট হন। আর রিউ ৩৯ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ১ বলে ১ ছক্কায় ৬ রানে অপরাজিত থাকেন উইলিয়াম লুক্সটন।

তাদের আগে জর্জ থমাস ১৫ ও অধিনায়ক টম প্রেয়েস্ট ৪ রান করে আউট হন।

বল হাতে বাংলাদেশের রিপন মন্ডল ও রকিবুল হাসান ১টি করে উইকেট নেন।

৪ উইকটে সংগ্রহ করে ম্যাচসেরা হন ইংল্যান্ডের বয়ডেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের

আপডেট সময় : ০১:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২