ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

মমেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ৮২৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচ রোগী। তাদের মধ্যে দুইজন ছিলেন করোনা পজিটিভ ও তিনজন উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। আজ রবিবার (৩০ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনই ময়মনসিংহ জেলার এবং অন্যজন শেরপুরের বাসিন্দা। এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের মায়া রাণী (৬৪) ও শেরপুর সদরের লুৎফর রহমান (৪২) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের ফজলুল হক (৬৫), ভালুকার নুরুল হক (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার দুলাল মিয়া (৫২) মারা যান।

তিনি বলেন, নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৩৭ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মমেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:১৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২