সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

কোম্পানীগঞ্জে হত্যা মামলায় মোজাম্মেল মেম্বার গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ৫৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদকঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিচ্ছিন্ন অঞ্চল গাংচিলের ত্রাস, একাধিক হত্যা মামলার আসামী ও মাদক সম্রাট মোজাম্মেল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোজাম্মেল মেম্বার কিছুদিন আগে খুন হওয়া ব্যবসায়ী রাশেদ রানা হত্যা মামলার প্রধান আসামী।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নতুন শাহজীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোজাম্মেল মেম্বার গাংচিল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। সে ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল হকের নেতৃত্বে নতুন শাহজীরহাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাম্প্রতি ব্যবসায়ী রাশেদ রানা হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রায় ২৪টির বেশি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোম্পানীগঞ্জে হত্যা মামলায় মোজাম্মেল মেম্বার গ্রেফতার

আপডেট সময় : ১১:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০