প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৮:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত একাধিক ডাকাতি মামলার আসামী কবিরহাটের আলোচিত ডাকাত মিজানুর রহমান প্র: মিজান ডাকাতের মৃত্যুর ৯মাস পর স্থানীয় বিএনপি ও যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের নাম জড়িয়ে তথ্যবিভ্রাট করে সংবাদ সম্মেলনের নামে বিএনপি ও সহযোগি সংগঠনের মানহানি এবং দলীয় নেতাদের সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদের জরুরী সংবাদ সম্মেলন করেছে কবিরহাট উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।
কবিরহাট উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে রোববার (০৪ অক্টোবর) রাত ৯ঘটিকায় কবিরহাট বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্ববায়ক কামরুল হুদা চৌধুরী ও পৌরসভা বিএনপির আহ্ববায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৪/১০/২০২৬ ইং রবিবার নোয়াখালীর কিছু ফেক আইডি, কয়েকটি জাতীয় ও দৈনিক অনলাইন নিউজ পোর্টাল এবং কয়েকটি টিভি চ্যানেলে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মিজানুর রহমান ওরফে ডাকাত মিজানের হত্যার বিষয়ে একটি বিভ্রান্তিকর নিউজ আমাদের নজরে আসে। এলাকায় চুরি, ডাকাতির কারণে জনগণের ক্ষুব্ধ আক্রশে গত ১৭/০১/২০২৬ইং তারিখে গণপিটুনিতে মারা যায় মিজান ডাকাত। ঘটনার দীর্ঘদিন পরে কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল বাসেত হিরন এবং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদসহ বিএনপি’র কিছু নেতা কর্মীকে জড়িয়ে মিথ্যা, অসত্য, উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য প্রদানে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্ণিত ডাকাত মিজান যুবদলের কোন কর্ম কান্ডের সহিত কখনো জড়িত ছিলোনা।
বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য কিছু অসাধু স্বার্থান্বেষী মহল তদন্তাধীন মামলার বিষয়বস্তু নিয়া এরকম সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত অসত্য, মিথ্যা সংবাদ সম্মেলন মামলার নিরপেক্ষ তদন্তের অন্তরায় হিসাবে আমরা মনে করি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হক ফরহাদ, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা যুবদলের আহ্ববায়ক শাহাদাত হোসেন, উপজেলা সেচ্চাসেবক দলের আহ্ববায়ক মিজানুর রহমান, সদস্য সচিব নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলাম হৃদয়, পৌরসভা ছাত্রদলের আহ্ববায়ক মোতালেব হোসেন মামুন ও সদস্য সচিব রিজনসহ উপজেলা-পৌরসভা ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।










