ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

দাম ক‌মেছে স্বর্ণের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২ ৩৭৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্র‌তি ভরিতে এক হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
ফলে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের সোনা প্রতি ভ‌রির দাম ক‌মে দাঁড়াচ্ছে ৭৮ হাজার ১৫৯ টাকা।
আজ মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দামামায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় গত ৮ মার্চ দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
তার চার দিন আগে ৪ মার্চ বাড়ানো হয়েছিল ভরিতে তিন হাজার ২৬৫ টাকা।
আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা।
তিনি বলেন, ‘যুদ্ধের ডামাডোলে আন্তর্জাতিক বাজারে প্রতি মুহূর্তে গোল্ডের দাম উঠানামা করছে। এই বাড়ছে তো, ওই কমছে। গত সপ্তাহজুড়ে টানা বেড়েছিল; এই সপ্তাহে কমছে। আগামীতে কী হয়-কে জানে?’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাম ক‌মেছে স্বর্ণের

আপডেট সময় : ০২:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২