ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

সরকার ব্যবসা নিয়ন্ত্রণ করে না, ব্যবসায়ীদের সহায়তা করে: বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ৫২৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সয়াবিন তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার ব্যবসা নিয়ন্ত্রণ করে না, ব্যবসায়ীদের সহায়তা করে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে বাণিজ্য সংগঠন বিল পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। এর পরও সিন্ডিকেটের স্বার্থে বিলটি আনা হয়েছে। এর মাধ্যমে সিন্ডিকেট উৎসাহী হবে।

সংসদে একাধীক সদস্যের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সিন্ডিকেট হিসেবে যাদের কথা বলা হচ্ছে তারা কেউ রাজনীতি করেন না, তারা কেউ এমপি নন। সরকার চেষ্টা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী প্রতিনিয়ত ফলোআপ করছেন। তিনি বলেন, যে কেউ চাইলে তেল আমদানি করতে পারে। সরকার সিন্ডিকেট এটা ভাবার কারণ নেই। যুদ্ধের কারণে ভোজ্য তেলের দাম বেড়েছে, এটা তিনি কখনো বলেননি। প্রতি মাসে তেলের দাম নির্ধারণ করা হয়। এখন বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে। মন্ত্রী আরো বলেন, একটি টিসিবির ট্রাক থেকে ২৫০ জন মানুষকে পণ্য দেওয়া হয়। ছবিতে দেখানো হয় পণ্যের জন্য মানুষ দৌড়াচ্ছে। ৩০০ জন লাইনে দাঁড়ালে ৫০ জন পাবে না। বাকি ২৫০ জন যে পণ্য পেয়েছে সেটা দেখানো হয় না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার ব্যবসা নিয়ন্ত্রণ করে না, ব্যবসায়ীদের সহায়তা করে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২