সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

ইলিয়াস কাঞ্চন বাবা, নিপুণ আপা আমাদের মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২ ১৯৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতিরি সদস্য পদ ফিরে পেয়ে উচ্ছ্বসিত বিএফডিসি’র বেশ কয়েকজন অভিনয়শিল্পী। শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন ১৮৪ জন। তাদের মধ্যে ১০৩ জন সদস্যপদ ফিরে পেয়েছেন। বিশেষ করে সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদের অন্যতম দাবিদার নিপুণ আক্তারের ভূয়সী প্রশংসা করেছেন তারা।

বুধবার (৬ এপ্রিল) শিল্পী সমিতিতে ইফতার করতে আসেন প্রায় ৬০-৭০ জন শিল্পী। এ সময় তারা সদস্যপদ ফিরে পাওয়ার সুখবর পান। এ খবরে আনন্দের জোয়ার বয়ে যায় এফডিসি পাড়ায়। এ সময় সদস্যপদ ফিরে পাওয়ার খবরে উল্লাস করেন শিল্পী শাবনূর রতন, জামাল পাটোয়ারীসহ আরও অনেকে।

জামাল পাটোয়ারী বলেন, ‘এই আনন্দের আসলে সীমা নাই৷ অনেক অপমান করে আমাদের বাদ দেয়া হয়েছিল। যারা আমাদের সাথে অন্যায় করেছিল তাদের বিচার আল্লাহ করবেন। ইলিয়াস কাঞ্চন, নিপুণসহ আমাদের বর্তমান কমিটির শ্রদ্ধেয় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

শাবনূর রতন বলেন, ‘আমরা শিল্পী সমিতির সদস্য ছিলাম দীর্ঘদিন। অকারণে আমাদের বাদ দেয়া হয়েছিল। আমরা এতিম হয়ে গিয়েছিলাম। নিপুণ আপার জন্য তা ফিরে পেয়েছি। ইলিয়াস কাঞ্চন বাবা, নিপুণ আপা আমাদের মা।’

এ সময় চিত্রনায়িকা নিপুণ বলেন, আদালতের নির্দেশেই আমরা সবার সদস্যপদ ফিরিয়ে দিতে পেরেছি। এ জন্য আমি ব্যক্তিগতভাবে আনন্দিত।

এদিকে শিল্পী সমিতিতে কার্যকরী পরিষদের সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। বুধবার বিকালে শপথ নিয়েছেন তিনি। সমিতির স্টাডিরুমে তাকে শপথ পড়ান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। শপথ নেয়ার পরে ইলিয়াস কাঞ্চনের পায়ে হাত রেখে সালাম করেন এই চিত্রনায়ক। রিয়াজ সমিতির সদস্য পদে চিত্রনায়িকা রোজিনার স্থলাভিষিক্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইলিয়াস কাঞ্চন বাবা, নিপুণ আপা আমাদের মা

আপডেট সময় : ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২