ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

পুত্রসন্তানের বাবা হলেন সিয়াম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ১৫০৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুত্রসন্তানের বাবা হয়েছেন ঢাকাই সিনেমার এ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই। তিনি বলেন, আলহামদুলিল্লাহ! দুজনই সুস্থ আছে। সবার কাছে দোয়া চাই।

এর আগে গত বছরের ডিসেম্বরে সিয়াম আহমেদ জানান, তিনি বাবা হতে যাচ্ছেন। স্ত্রীর পেটে চুম্বনরত একটি ছবি শেয়ার করে সুখবরটি প্রকাশ করেন তিনি। তখন সিয়াম লিখেছিলেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্‌’।

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন। সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর নাটকে এসে নজর কাড়েন। ২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা ‘শান’। এটি বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে। এম রাহিম পরিচালিত সিনেমাটিতে তার নায়িকা পূজা চেরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুত্রসন্তানের বাবা হলেন সিয়াম

আপডেট সময় : ০৯:৫৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২