ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

চাটখিলে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ৬২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়ন থেকে মৌসুমী আক্তার (২৫) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী জামাল হোসেন (৪০) পলাতক রয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে রেজ্জাকপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মৌসুমী ওই গ্রামের আবুল হাশেমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পাশ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর বজরা এলাকার ইউছুফের ছেলে জামালের সাথে বিয়ে হয় মৌসুমীর। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। জামাল পেশায় একজন ট্রাক চালক।  বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে মৌসুমীকে মারধর করতো জামাল। সোমবার সকালে বাবার বাড়ী থেকে টাকা এনে দেওয়ার জন্য মৌসুমীকে মারধর করে জামাল। দুপুরের দিকে জামাল ঘর থেকে বের হয়ে যায়। পরে মৌসুমীর মা ঘরে এসে মৌসুমীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুঁটে আসেন।
অভিযোগ আছে, জামাল হোসেন একজন মাদকাসক্ত। সে মৌসুমীকে বিয়ে করার আগেও ১০-১১টি বিয়ে করেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গৃহবধূর মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তার শরীরের আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটখিলে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট সময় : ০৬:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০