ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

নবজাতকের মৃত্যু, সোনাইমুড়ীতে এক হাসপাতাল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২ ১৩১৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আল খিদমাহ প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জুন) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের নির্দেশে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওই হাসপাতালে নবজাতকের মৃত্যু হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে আল খিদমাহ হাসপাতালে নার্সের মাধ্যমে ডেলিভারি করার সময় সেনবাগ উপজেলার কেশারবাগ এলাকার মো. আলাউদ্দিন-রোকসানা দম্পত্তির নবজাতক শিশু মারা যায়। প্রসূতি রোকসানাও ভুল চিকিৎসার কারণে শারীরিক ভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে রোকসানাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নবজাতকের পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় নবজাতক মারা যায়। পরে নবজাতকের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ওসি আরো জানান, হাসপাতালটির অনুমোদন না থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালটি বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নবজাতকের মৃত্যু, সোনাইমুড়ীতে এক হাসপাতাল বন্ধ

আপডেট সময় : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২