ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

মধ্যরাতে সাপের আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়ল নোবিপ্রবির ছাত্রীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২ ১৬২১১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন স্থানে দেখা মিলছে সাপের। এতে আতঙ্কে রয়েছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।

গতকাল রোববার মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা দুইটি তলায় সাপ দেখে শতাধিক ছাত্রী আতঙ্কে বাইরের সড়কে অবস্থান নেন। পরে হলের প্রাধক্ষ্যসহ কর্মকর্তারা এসে হলে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আশ্বাসে ছাত্রীরা হলে ফিরেন।

হলের একাধিক ছাত্রী জানান, প্রায় দুই সপ্তাহ আগে হলের তৃতীয় তলায় একটি সাপ দেখা যায়। এরপর সপ্তাহখানেক আগে আরও দুটি সাপ ধরা পড়ে এবং সেগুলো মেরে ফেলা হয়। সর্বশেষ গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে তৃতীয় তলায় একটি ও নিচতলায় একটি সাপ দেখা যায়। সাপের ভয়ে আবাসিক হলে থাকা দায় হয়ে পড়েছে। ছাত্রীরা হলে সাপের উপদ্রব বন্ধে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধক্ষ্য মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, প্রথমবার অভিযোগ পেয়েই হলের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। এখন মনে হচ্ছে, হলের ভেতরে কোথাও সাপের আস্তানা আছে। আজ পুরো হল পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি প্রাণিবিশেষজ্ঞ’র বরাত দিয়ে বলেন, এগুলো বিষধর সাপ নয়। এসব সাপকে ঘরকুনো সাপ বলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মধ্যরাতে সাপের আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়ল নোবিপ্রবির ছাত্রীরা

আপডেট সময় : ০৩:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২