ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান দাবি করেছে, আফগানে সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪ দুদক কার্যালয়ে সাকিব ভক্তরা: আসিফের বিরুদ্ধে অভিযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৪৬৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীেঞ্জের চরফকিরা ইউনিয়নে বিয়ের প্রলোভনে তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে এক মালেশিয়া প্রবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত আশিকুর রহমান আশিক (২৩) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জাগিদার বাড়ির ছানা উল্যার ছেলে।

গতকাল শনিবার (২৭ আগস্ট) সকালে এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে চারজনকে আসামিকে করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভিকটিম তার খালার বাসায় ৬-৭ বছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করে। অভিযুক্ত আশিক মালেশিয়া প্রবাসী। ৪ বছর আগে তার মা-বাবা ভিকটিমসহ তার পরিবারকে জানায় তাদের ছেলে মালেশিয়াতে একটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। তাকে ওই মেয়ের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য সাহায্য করতে হবে। তখন তরুণী তাদের কথা সরল মনে বিশ্বাস করে তার মা-বাবার মাধ্যমে তার সাথে মোবাইলে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে আশিক তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তরুণী রাজি হয়। গত ১৮ আগস্ট সে মালেশিয়া থেকে দেশে আসে। একপর্যায়ে গত ২৩ আগস্ট রাত ১১টার দিকে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর তার খালার বাড়িতে কেউ না থাকার সুবাধে বিয়ে করার আশ্বাস দিয়ে দুই দিন তাকে ধর্ষণ করে। তারপর নির্যাতিতা তরুণী বিবাহের জন্য বললে সে বিভিন্ন অজুহাতে তালবাহানা শুরু করে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত যুবকসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা

আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২