ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট:
  • আপডেট সময় : ০৭:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটানোর লক্ষ্যে জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার দিনব্যাপী ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এমআর ইংলিশ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল “Private Educational Institutions Are Better Than Government Educational Institutions”। বিষয়টির পক্ষে-বিপক্ষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইংরেজিতে নিজেদের যুক্তি, মতামত ও বিশ্লেষণ তুলে ধরে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলা, যুক্তি উপস্থাপন, তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দেওয়া এবং গঠনমূলক বিতর্কে অংশগ্রহণের সুযোগ পায়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও নির্দেশনায় ছিলেন বিশিষ্ট শিক্ষক, কলামিস্ট ও ইংরেজি ভাষা প্রশিক্ষক খান মশিউর রহমান। তিনি জয়পুরহাট বিএড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসক ও শিক্ষানুরাগী সহকারী অধ্যাপক ডা. মোরশেদা স্বপ্না এবং ইংরেজি ভাষা প্রশিক্ষক খান মশিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা ও বিতর্ক পরিচালনা করেন জয়পুরহাট সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উচ্ছা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের সাবিত ও নাজাত, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মুমু ও রুবাইয়া, সদর থানা উচ্চবিদ্যালয়ের মালিহা, নর্থ বেঙ্গল স্কুলের দেব এবং সরকারি মাহাতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের সিলভা ও সিনথিয়া।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের ইংরেজি চর্চা, নেতৃত্বের গুণাবলি এবং যুক্তিনির্ভর চিন্তাভাবনা বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের যোগাযোগদক্ষতা অর্জনে নিয়মিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী, সৃজনশীল ও যুক্তিবাদী নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬