ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান দাবি করেছে, আফগানে সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪ দুদক কার্যালয়ে সাকিব ভক্তরা: আসিফের বিরুদ্ধে অভিযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ

বিএনপির যুগ্ম মহাসচিব খোকনসহ ৫শতাধিক নেতাকর্মির বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৭৭৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি-আওয়ামীলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষরে ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৪৯৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, মামলায় মাহবুব উদ্দিন খোকনসহ ৯৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ওসি আরও জানায়, এ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। মামলায় দুজন বিএনপির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের রোববার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে জ্বালানি তেল ও পরিবহনভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সরকারের নানা অব্যবস্থাপনার প্রতিবাদে সোনাইমুড়ীর ছাতারপাইয়া চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। বিএনপির মিছিলটি সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় সড়কে এলে বিপরীত দিক থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিএনপির যুগ্ম মহাসচিব খোকনসহ ৫শতাধিক নেতাকর্মির বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৬:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২