ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

ডোবায় মিলল সোনাইমুড়ীর নিখোঁজ তরুণীর মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ২৩২৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজ এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোনাইমুড়ী থানা পুলিশ। নিহত পলি আক্তার (২৫) উপজেলার জয়াগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমকি গ্রামের সহিদ উল্যার মেয়ে।

রোববার (৯অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল শনিবার রাত ৯টার দিকে পলি ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে। পরবর্তীতে বাড়ির লোকজন সকাল ৭টার দিকে তার মরদেহ ঘরের পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রোববার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত পলি আক্তার মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ডোবায় মিলল সোনাইমুড়ীর নিখোঁজ তরুণীর মরদেহ

আপডেট সময় : ০৭:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২