ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

দেশের সকল হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ৬৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনাসহ সব ধরনের রোগীকে আলাদা ইউনিটে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই নির্দেশেনা দেয়া হয়।

এ বিষয়ে ব্যবস্থা নিতে দেশের সব সরকারি হাসপাতালে এই চিঠি দেয়া হয়েছে। একইভাবে বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনোস্টিক সেন্টার মালিকদের সংগঠনের কাছে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করেছেন। তারা ‘কোভিড-১৯’ এবং ‘নন কোভিড’ রোগীদের একই হাসপাতালের ভিন্ন ভিন্ন অংশে স্বাস্থ্যসেবা দেয়ার পরামর্শ দিয়েছেন। এ অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী কোভিড এবং নন-কোভিড রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা ও তার বেশি শয্যা বিশিষ্ট সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কোভিড ও নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা চালুর নির্দেশ দেয়া হলো।

এ প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফোকাল পারসন ও অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান খান বলেন, দেশের সকল হাসপাতাল এখন ‘প্রস্তুত হয়েছে’ সব ধরনের রোগীদের চিকিৎসা দেয়ার জন্য। উন্নত দেশগুলোও কিন্তু এবার হিমশিম খাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ করোনা পেশেন্টের চিকিৎসা দেয়ার জন্য। বাংলাদেশও তার বাইরে নয়। একটি উন্নয়নশীল একটি দেশ হিসেবে বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, সকল পেশেন্টকে প্রপার চিকিৎসা দেয়ার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দেশের সকল হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

আপডেট সময় : ১০:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০