সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে থাকা শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ ১২২১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ শাওন ওরফে রাহাদ (৮) একই এলাকার মো. নুরুদ্দিন লিটনের ছেলে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপদ্দি লামছি এলাকার সিরাজ কোম্পানীর বাড়িতে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, নিহত শাওন কিছু দিন নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিরাজ কোম্পানীর বাড়ির আবু তাহের খোকনের ঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিল তার স্ত্রী। চুলায় রান্না রেখে পরিবারের লোকজন পুকুরে গোসল করতে যায়। এ সময় আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় ঘরে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধী শিশুর কথা ভুলে যায় পরিবারের সদস্যরা। এতে ঘরে থাকা শিশু আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তখন ঘরে থাকা শিশুটি দগ্ধ হয়ে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে থাকা শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২