ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

গৃহকর্মীকে নির্যাতন-অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে সেনবাগের মহিলা আ.লীগ নেত্রীসহ গ্রেফতার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ১২৯৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগের ছিলাদী গ্রামে এক গৃহকর্মী (১৫) কে নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলরুবা আক্তার তুহিন সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দিলরুবা আক্তার তুহিন (৩০) সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের মোশারেফ হোসেনের মেয়ে ও বিবি কুলসুম (২৪) সে সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল পৌরসভার স্কাইভিউ চাইনিজ রেষ্টুরেন্ট থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

লিখিত অভিযোগসূত্র ও ভিকটিম সূত্রে জানা যায়, অভিযুক্ত গৃহকর্তী দিলরুবার বাসায় পাঁচ হাজার টাকা মাসিক বেতনে গৃহকর্মীর কাজ নেন ভিকটিম। কিছুদিন পর ২নং অভিযুক্ত বিবাদী অপরিচিত লোকজন আনিয়া আমাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে। এক পর্যায়ে ভিকটিম প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন ও রুমে আটকে রাখা হয়। পরবর্তীতে আমাকে ১নং আসামী দিলরুবার ভাড়া বাসায় সোনাইমুড়ীতে নিয়ে আসে। সেখানেও একই কায়দায় আমাকে যৌন কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ভিডিও ধারণ করে। এক পর্যায়ে আমাকে চেতনানাশক ওষুধ সেবনে যৌন কাজে বাধ্য করা হত। পরবর্তীতে আমি বাধ্য হয়ে পালিয়া আসি। বর্তমানে আমি ও আমার পরিবার তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে আমি দুজন মহিলা আওয়ামীলীগ নেত্রীর সহায়তায় নোয়াখালী পুলিশ সুপারের নিকট অভিযোগ করি।

অভিযুক্ত দিলরুবা আক্তার তুহিন বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা সত্য কি মিথ্যা আমি এটা বলব না, তবে মেয়েটি ভালো নয়। আমার বিরুদ্ধে রিপোর্ট করলে আমিও দেখব ও মামলা করবো বলে তিনি এ প্রতিনিধিকে হুমকি দেন।

সোনাইমুড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) মো. ইউনুছ মিয়া বলেন, এ ঘটনায় মানব পাচার আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। সোনাইমুড়ী থানার মামলা নং-১৮।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

গৃহকর্মীকে নির্যাতন-অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে সেনবাগের মহিলা আ.লীগ নেত্রীসহ গ্রেফতার-২

আপডেট সময় : ০৫:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২