ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

সুবর্ণচরে রাক্ষসে ট্রাক্টর কেড়ে নিল শিশু কন্যার প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১৪১৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে সড়ক পার হতে গিয়ে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় ইসমত তারা আলেয়া নামের (৯) বছর বয়সি এক শিশু কন্যা নিহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি পুলিশ আটক করতে পারলেও পালিয়েছে চালক।

নিহত ইসমত তারা আলেয়া চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের নীরব হোসেনের মেয়ে। সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে থানারহাট-আল আমিন বাজার সড়কের মন্তাজ আলী সড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পাশ^বর্তী একটি দোকানে যাচ্ছিলো ইসমত তারা। বাড়ির সামনে দিয়ে থানারহাট-আল আমিন বাজার সড়কটি পার হতে গিয়ে দৌঁড় দেয় ইসমত। এসময় থানার হাট থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির পাওয়ার টিলার ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সড়কের একপাশ থেকে অন্যপাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় ইসমত। ঘটনার পরপর দ্রুত পালিয়ে যায় চালক।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সুবর্ণচরে রাক্ষসে ট্রাক্টর কেড়ে নিল শিশু কন্যার প্রাণ

আপডেট সময় : ০৯:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩