ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

হ্যান্ড টলি ভেঙ্গে মাথায় রড ঢুকে চালকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১২৬২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় হ্যান্ড টলি (ট্রাক্টর) ভেঙ্গে মাথায় রড ঢুকে এক হ্যান্ড টলি চালকের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত মো. আলমগীর হোসেন (৩৫) নেত্রকোনা জেলার ভারহাটা থানার শিবনা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। সে চাটখিলের ভীমপুরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করত।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাটখিল মারকাজ মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে চাটখিল বাজার থেকে একটি হ্যান্ড টলিতে অতিরিক্ত রড বোঝাই করে পার্শ্ববতী একটি বাড়িতে যাচ্ছিলো আলমগীর। যাত্রা পথে সোনাইমুড়ী মুখি চাটখিল মারকাজ মসজিদের সামনে পৌঁছলে অতিরিক্ত রড বোঝাইয়ের কারণে হ্যান্ড টলির সামনের অংশ ভেঙ্গে গাড়িতে থাকা রড তার মাথার পিছন দিক থেকে ঢুকে সামনের দিক দিয়ে বের হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ যাওয়ার আগে নিহতের স্ত্রী ও মা লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হ্যান্ড টলি ভেঙ্গে মাথায় রড ঢুকে চালকের মৃত্যু

আপডেট সময় : ০৩:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩