ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে কিশোরের আত্নহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ২১৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগিয়ে নাছির মিয়া (১৬) নামের এক কলেজ শিক্ষার্থী আত্নহত্যা করেছে। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন উইনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টা দিকে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজার এলাকায় তার নিজ ঘরেই শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় নাছির। মৃত নাছির মিয়া ওই এলাকার জয়লাল আবেদিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাছির মিয়া তার পরিবারের কাছে কিছুদিন ধরেই মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে আসছিল। মোটরসাইকেলের জন্য সে তার বাবাকে কয়েকবার হুশিয়ারি দেয়, যে দুই দিনের মধ্যে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করবে সে। দুদিন পর গত রোববার পরিবার মোটরসাইকেল কিনে না দিতে পারায় রাতেই নিজ ঘরে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় নাছির। পরে তার পারিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, মোটর সাইকেল কিনে না দেওয়ায় এক কিশোর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে কিশোরের আত্নহত্যা

আপডেট সময় : ১০:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩