ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

আনন্দ র‌্যালী, বৃক্ষ রোপন, চক্ষু শিবিরসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নোয়াখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ ৪২৯৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক:

আনন্দ র‌্যালী, ৭৫টি বৃক্ষ রোপন, চক্ষু শিবিরসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীতে প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করেন নোয়াখালী পৌরসভার মেয়র ও শহর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল।

কর্মসূচীর মধ্যে আরও ছিল, বেলুন উড্ডয়ন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া। এছাড়াও পথ শিশুসহ পৌর নাগরিদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পার্কের বিভিন্ন স্থানে ফলজ, ঔষুধিসহ বিভিন্ন জাতের ৭৫টি গাছ লাগানো হয়। এর পর নোয়াখালী পৌর অডিটরিয়ামে মিলাদ ও দোয়া অনুষ্ঠিন হয়। দুপুরে পৌরসভা ভবনসহ শহরের ৫টি স্থানে মধাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এ সময় মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, দীপক চন্দ্র দাস, নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ।

এদিকে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস জাহের, জাকিউল ইসলাম দুলাল, নোয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সেলিম, আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাফিল করা হয়। পরে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আনন্দ র‌্যালী, বৃক্ষ রোপন, চক্ষু শিবিরসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নোয়াখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

আপডেট সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১