ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

কোম্পানীগঞ্জে অপহরণের দুদিন পর গৃহবধূ উদ্ধার, থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৫৮৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপহরণের দুদিন পর এক গৃহবধূকে (১৯) উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। সোমবার (১০ এপ্রিল) এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। এর আগে, রোববার দিবাগত রাত ১টার দিকে ভিকটিমকে উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জালাল মেম্বার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে ভিকটিমকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের ১বছর পর থেকে ভিকটিম লেখাপড়ার জন্য বাবার বাড়িতে থাকত এবং মাঝে মধ্যে স্বামীর বাড়িতে আসা যাওয়া করত। কলেজে আসা যাওয়ার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জালাল মেম্বার বাড়ির আবুল হোসেনের ছেলে জাকের হোসেন রিয়াদ (২৫) ভিকটিমকে বিরক্ত করত। গত ৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূ মেরিটার্স কোচিং সেন্টারে কোচিং করার জন্য যাওয়ার পথে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রাম থেকে ভিকটিমকে অপহরণ করে জাকির হোসেন সহ অজ্ঞাতনামা ২/৩ জন। ভিকটিমের সরলতার সুযোগে জাকিরের প্ররোচনায় তাদের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে খোজাখুজি করে না পেয়ে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন ভিকটিমের মা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দিবাগত রাতে ভিকটিমকে উপজেলার চরহাজারী ইউনিয়ন থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ভিকটিমর মা বাদী হয়ে জাকের হোসেন রিয়াদ সহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপহৃত গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে অপহরণের দুদিন পর গৃহবধূ উদ্ধার, থানায় মামলা

আপডেট সময় : ০৭:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩