ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

চর জব্বরে বসত বাড়ীতে ডাকাতির অভিযোগ, আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ৩৮৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে বাড়ীতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধা দিলে ডাকাত দল বাড়ির মালিক নয়নকে কুপিয়ে রক্তাক্ত করে এবং তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। পরে ৯৯৯এ কল দিলে ঘটনাস্থল পরিদর্শন করে চর জব্বর থানা পুলিশ। আহত নয়ন নোয়াখালীর জেলা মাইজদী শহরে অবস্থিত আমেরিকান হসপিটালে চিকিৎনাধীন রয়েছে।

আহতরা হলেন, চর হাসান গ্রামের আবুল কালামের পুত্র মোঃ নয়ন (৪০) তার স্ত্রী রাশেদা বেগম (৩২)। ১৩ ই মে (শনিবার) রাত প্রায় ২ ঘটিকার সময় উপজলার ১ নং চরজব্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ড নয়নের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী নয়ন বলেন, দিনের কাজ শেষে রাতে স্ত্রী কণ্যা, পুত্রসহ সকলে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১ টা থেকে ২ টার মধ্যে চর হাসান গ্রামের আবু তাহেরের পুত্র রহমান (২৩), আব্দু্ল করিমের পুত্র তারেক, হোসেনের পুত্র জহিরসহ অজ্ঞাত ৫/৭ জনের একদল ডাকাত দল সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে। ঘরে ডোকার শব্দ পেয়ে সকলে ঘুম থেকে জেগে যায়। এসময় নয়ন ডাকাতদলের ৩ জনকে চিনে পেলে প্রতিবাদ করলে ডাকাত দল তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, কপাল, কান কেটে পেলে এবং শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাদের সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, কিছু মালামাল এবং স্বর্ণালংকার নিয়ে নেয়। পরে তার পালিত গবাদিপশু নেয়ার চেষ্টা কালে ঘরের সকলে শৌর চিৎকার করলে আশ পাশের লোকজন দৌঁড়ে এলে ডাকাতদল পালিয়ে যায়, এসময় ডাকাত দলের ১ জনের জুতো পেলে রেখে যায়। পরে স্থানীয়রা নয়নকে উদ্ধার করে আমেরিকান হসপিটালে ভর্তি করে।

নয়ন আরো বলেন, রহমান, জহির তারেক এর আগে অটো চুরি করে জনতার হাতে আটক হয় এবং ঐ মামলায় ২/৩ মাস জেল খাটেন, তারা এলাকায় চুরি ডাকাতির সাথে জড়িত।

অভিযুক্ত রহমানকে একাধিকবার মুঠো ফোনে কল করে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্বব হয়নি।

চরজব্বার থানার এসআই জসিম বলেন, ৯৯৯এ ফোন পেয়ে আমরা কয়েকজন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করি। চর জব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চর জব্বরে বসত বাড়ীতে ডাকাতির অভিযোগ, আহত ২

আপডেট সময় : ০৬:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩