সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ৬টি আসনে ৪৭ প্রার্থী বৈধ বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অভিযানে গ্রেফতার চালক স্যোসাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু নোয়াখালীর শ্রেষ্ঠ কলেজ প্রধান প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’ নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ জমির বিরোধে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ছোট ভাই

ময়মনসিংহের হালুয়াঘাটে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ২০১৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিলীপ কুমার দাস, ময়মনসিং:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে হালুয়াঘাট পৌর শহরের খাদ্য গুদাম চত্বওে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আলাল উদ্দিন, হালুয়াঘাট খাদ্য গুদাম কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত, নাগলা খাদ্য গুদাম কর্মকর্তা দীপায়ন দত্ত মজুমদার প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম ইরান তালুকদার। খাদ্য গুদাম কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত বলেন, চলতি মৌসুমে ৩০ টাকা কেজিতে ১ হাজার ৮৫৭ মেট্রিক টন ধান, ৪৪ টাকা কেজিতে ৪ হাজার ১০৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীন এই ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ময়মনসিংহের হালুয়াঘাটে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০৮:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩