সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

হাতিয়ায় বিদ্যুতের খুঁটিতে চলছে কাজ, চলে এল বিদ্যুৎ: দগ্ধ লাইনম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৩০১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) খুঁটিতে উঠে তার পরিবর্তন করার সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যান দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে।

ওই লাইনম্যানের নাম মো. মানিক (২৫)। সে চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার লিচু বাগান এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে।

রোববার (২১ মে) সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক চৌধুরী ট্রেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী। ঠিকাদারি প্রতিষ্ঠানটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার এলাকায় শেখ হাসিনার শত ভাগ বিদ্যুতায়ন প্রকল্পের নতুন সঞ্চালন লাইন সম্প্রসারণের কাজ করছে। ওই শ্রমিক বিদ্যুতের খুঁটিতে ওঠার আগে অফিস থেকে ১১ হাজার কেভির এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু সে খুঁটিতে উঠে কাজ শুরু করলে সেই অবস্থায় আবার লাইন চালু করে দেওয়া হয়। এতে বিদ্যুতায়িত হয়ে অনেকক্ষন সে ১১হাজার কেভির সঞ্চালন লাইনে ঝুলে ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

চৌধুরী ট্রেডের কর্ণধার জাবের হোসেন চৌধুরী জানান, বিদ্যুতের সংযোগ বন্ধ করে মানিক খুঁটিতে কাজ করতে উঠে। কিন্তু পুনরায় কিভাবে লাইনটি চালু হয়েছে, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। এটা কোন ধরনের ক্রটি।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হাতিয়ায় বিদ্যুতের খুঁটিতে চলছে কাজ, চলে এল বিদ্যুৎ: দগ্ধ লাইনম্যান

আপডেট সময় : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩