ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

সেনবাগে সিএনজি চাপায় ইমামের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ৭৫০৭ বার পড়া হয়েছে

সেনবাগ থানার প্রধান ফটকের ছবি সংগৃহত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা চাপায় মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল মতিন (৬৭) জেলার সুবর্ণচর উপজেলার আটকপালিয়া এলাকার বাসিন্দা এবং একটি মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে সেনবাগ উপজেলার ছয়বাড়িয়া জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কাদরা এলাকার ছয় বাড়িয়া কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে যোহরের নামাজ শেষে মসজিদ থেকে নিহত আব্দুল মতিন স্থানীয় বাজারে যাচ্ছিলেন। ওই সময় উপজেলার দক্ষিণ কাদরা ছয়বাড়িয়া কালভার্টের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলসহ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সেনবাগে সিএনজি চাপায় ইমামের মৃত্যু

আপডেট সময় : ১০:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩