সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

সোনাইমুড়ীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু

সোনাইমুড়ী প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৮:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। তবে এ দুর্ঘটনায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে সোনাইমুড়ী টু চাটখিল সড়কের জয়াগ ইউনিয়নের ভাউর কোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় উত্তোজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।

নিহত সিএনজি চালকের নাম মো. মানিক (৩৬)। সে লক্ষীপুর জেলার রামগঞ্জ এলাকার বানুয়াই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সোনাইমুড়ীর জয়াগ থেকে জননী প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজি চালক খালি সিএনজি নিয়ে সোনাইমুড়ী থেকে রামগঞ্জের দিকে আসছিল। এ সময় সোনাইমুড়ী টু চাটখিল সড়কের ভাউর কোট এলাকায় বাস চালক আরফিুর রহমান একটি ট্রাককে ওভারট্রেক করতে গেলে সিএনজির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মানিক মারা যায়। পরে উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। এরপর সোনাইমুড়ী-চাটখিল সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। বাসটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সোনাইমুড়ীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩