ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

পুকুরে গোসল করতে নেমে সেনবাগে এক ছাত্রলীগ নেতার মৃত্যু

সেনবাগ প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৫:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ৩৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত শহীদুল ইসলাম রবিন (২৮) উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খলিল মোল্লার বাড়ির রফিকুল ইসলামের ছেলে। সে নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খলিল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দুই দিন আগে ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে বাড়ি আসে রবিন। শনিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে গোসল করতে নামে সে। গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুব দিয়ে সে আর উঠতে পারেনি। সেখানে ডুব দেওয়া অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার বাবা-মা পুকুর ঘাটে ছেলের জামা-কাপড় দেখে অনেকক্ষন অপেক্ষা করে। এরপর ছেলেকে দেখতে না পেয়ে শৌরচিৎকার শুরু করে। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরে নেমে সকাল ১০টার দিকে রবিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পুকুরে গোসল করতে নেমে সেনবাগে এক ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৫:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩