ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, র‌্যাবের হাতে গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

নোয়াখালী প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত নেহাল (৪০) নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামের মাওলানা অলি উল্যার ছেলে।

রোববার (১৩ আগস্ট) আসামিকে চাটখিল থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুরের পীরগঞ্জ থানার পাওটানা হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ভিকটিম মৃত মামুনুর রশিদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। রাজনৈতিক কারণে ভিকটিমের সাথে স্থানীয় সন্ত্রাসীদের বিরোধ দেখা দেয়। ২০১৫ সালের ১৮ মে মামুনুর রশিদ নোয়াখালীর চাটখিলের দেলিয়ার বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব আমানিয়া গ্রামে পৌঁছলে আসামি নেহাল সহ ও মামলার অপর আসামিরা পরিকল্পিতভাবে ভিকটিমকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই মো. ফখরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি নেহালের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয় আদালত।

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, র‌্যাবের হাতে গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

আপডেট সময় : ০৮:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩