ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুসরাত জাহান নুবা (৩) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের তুলা বাড়ির আবুধাবি প্রবাসী নুরুল ইসলাম রিয়াদের মেয়ে।

গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে তাকে উপজেলার অনন্তপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন বিকেল ৩টার দিকে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামদেবপুর গ্রামের সিরাজ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

একলাশপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার হোসেন জুয়েল জানায়, কিছু দিন আগে নুবা তার মায়ের সাথে একই ইউনিয়নের কামদেবপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। গতকাল দুপুরের দিকে সে নানার বাড়িতে খাটে বসে পুতুল নিয়ে খেলতে ছিল। পুতুল খাট থেকে নিচে পড়ে গেলে পুতুল নেওয়ার সময় পায়ে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। পরে তাকে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুবার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কাজী মো.হাসান কিবরিয়া বলেন, এ ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। নিহতের পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩