ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৩৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাইমুড়ি প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৪টি হত্যা, ৩টি অস্ত্র মামলাসহ ১৫ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকির হোসেন ৪টি হত্যা, ৩টি অস্ত্র মামলা সহ ১৫ মামলার আসামি। সে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩