সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

নারিকেলের গুড়া ভেবে কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ৩১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটখিল প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে নারিকেলের গুড়া ভেবে ইঁদুর মারার কীটনাশক খেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত জাহিদুল ইসলাম ওরফে আল আমিন (১৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়ির হান্নান হোসেন ওরফে হানিফের ছেলে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিনের মা জেসিমন আক্তার ইঁদুর মারার কীটনাশক, চাউলের গুড়া, নারিকেলের সাথে মিশিয়ে ইঁদুর মারার জন্য বসত ঘরের ভিতর গ্যাসের চুলার পাশে রাখেন। এরপর তিনি সুপারি গাছে খোলা আনতে ঘরের বাহিরে যান। পরবর্তীতে আল আমিন দিনের কাজ শেষে ঘরে ঢুকে। একপর্যায়ে চাউলের গুড়া ও নারিকেলের খাবার মনে করে অসাবধানতা বশত খেয়ে ফেলে ইঁদুর মারার কীটনাশক। পরে তার গলা জ্বালাপোড়া ও বমি হতে থাকলে তার মা ও বাড়ির লোকজন ভিকটিমকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এসএমকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নারিকেলের গুড়া ভেবে কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ১১:০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩