সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

সোনাইমুড়ীতে ব্রিজের নিচে মিলল বৃদ্ধের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ৫৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়ন থেকে আব্দুর রহমান (৮০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার বিকাল ৪টার দিকে নান্দিয়া পাড়া কলেজের সামনের একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান ওই গ্রামের দাসের বাড়ীর আরমান সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে কালভার্টের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন পঁচা গন্ধ অনুভব করে। পরে কালভার্টের নিচে কচুরি পেনার মধ্যে একটি লাশ দেখতে পেয়ে থানায় অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি গত ৫০বছর পূর্বে ভারতের আসাম থেকে বাংলাদেশে এসে নান্দিয়া পাড়ায় বসবাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। তিনি মানুষিকভাবে অসুস্থ্য, ভিক্ষাবৃত্তি করে চলতেন বলে স্থানীয়দের ভাষ্য। ধারণা করা হচ্ছে, গত ২-৩দিন আগের কোন একসময় কালভার্টে পাশে বসতে গিয়ে অসাবধানতা বসত নিচে পড়ে গিয়ে আর উঠতে না পারেন নি। আর সেখানেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোনাইমুড়ীতে ব্রিজের নিচে মিলল বৃদ্ধের লাশ

আপডেট সময় : ০৯:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০