সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

কবিরহাটে সম্পত্তির বিরোধের জেরে হামলা, আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে মো.ইয়াসিন রুবেল নামে এক ব্যাক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী ও ভাইকেও মারধর করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী জসিম গংদের সাথে বাড়ির ভিটার জায়গা সম্পত্তি নিয়ে রুবেলের পরিবারের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গতকাল মঙ্গলবার বাড়ির উত্তরাংশের সীমানার টিনের বেড়া সরিয়ে জসিম, সবুজ, মাইন উদ্দিন ও আনোয়ার’সহ বেশ কয়েকজন জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করতে যায়। খবর পেয়ে রুবেল বাধা দিতে গেলে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। এরপর হামলাকারীরা তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় বড় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই সোহাগকে (১৮) বেধড়ক পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমাদের দুই পরিবারের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। তবে তার মাথা কিভাবে ফাটল এটা আমরা জানিনা।

কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেন বলেন, এ ঘটনায় ৭জনকে আসামি করে একটি মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কবিরহাটে সম্পত্তির বিরোধের জেরে হামলা, আহত ৩

আপডেট সময় : ০২:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪