ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২ পাখি মাছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৪৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে পৃথক সময়ে জেলের জালে ধরা পড়েছে দুইটি পাখি মাছ। পরে ডাকের মাধ্যমে দুটি মাছ ৫ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়।

গত শুক্রবার (২৮ জুন) হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে মাছ গুলো বিক্রি করা হয়। ওই সময় পাখি মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মেঘনা নদীতে মনির মাঝি মাছ ধরতে গেলে ২৫ কেজি ওজনের একটি পাখি মাছ পান। শুক্রবার দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিলামে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়। এর আগে একই দিন সকালে ১ হাজার ২০০টাকায় ২০ কেজি ওজনের আরেকটি পাখি মাছ বিক্রি করা হয়। দুটি মাছ নিলামে কিনে নেন এনায়েত বেপারী। ২০ কেজি ওজনের মাছটি নরম হয়ে যাওয়ায় কম দামে বিক্রি করা হয়েছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, এটি একটি সামুদ্রিক মাছ। এ অঞ্চলে এই মাছটি পাখি মাছ হিসেবে পরিচিত। খেতে খুব সুস্বাদু। তবে মেঘনা নদী থেকে দুটি পাখি মাছ পাওয়ার বিষয়টি আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২ পাখি মাছ

আপডেট সময় : ০৭:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪