ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন ময়লার ভাগাড়ে বাজারের ব্যাগে মিলল সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন সেই যুবদল নেতা নোয়াখালীতে বামপন্থী ও প্রগতিশীলের সভায় ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ রূপালী ইলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পুকুরে অন্য মাছের সঙ্গে ধরা পড়েছে ১০টি রুপালি ইলিশ। তবে মাছ গুলো ছোট হওয়ায় ওজনে ২০০-২৫০ গ্রাম হওয়ায় ফলে পুনরায় পুকুরে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে জাল টানলে মাছগুলো ধরা পড়ে।

হরণী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা আরিফ বলেন, গত বছর জোয়ারের পানিতে উপজেলার হরণী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে ইলিশের পোনা গুলো ঢুকে পড়ে। কিছু দিন আগে মসজিদের পুকুরটি মাইজদী শহরের ডাক্তার মো. আক্তার হোসেন ওরফে অভি নামে এক ব্যক্তি লিজ নেয়। সকালে তিনি মসজিদের পুকুরে জাল টানেন মাছ গুলো দেখার জন্য। গত ১০-১৫ দিন আগে এই পুকুরে জাল টানলে ২০-২৫টি ইলিশ মাছ উঠে। ধারণা করা হচ্ছে, এই পুকুরে আরও ইলিশ রয়েছে। তবে এই অঞ্চলের প্রায় পুকুরে ইলিশ মাছ পাওয়া যায়।

নাজমা আরিফ আরও বলেন, আমার এই ওয়ার্ডে লবণাক্ত পানির সাথে ইলিশের পোনা ঢুকে আটকা পড়ে। পরবর্তীতে মিষ্টি পানিতেও তাদের দেখা যায়।

এ বিষয়ে জানতে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসানের মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ রূপালী ইলিশ

আপডেট সময় : ১০:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪