ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালীতে বসতঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

মোটরসাইকেল নিয়ে বিরোধ
  • আপডেট সময় : ০৯:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাইমুড়ী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্ব শক্রতার জেরধরে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মো. জসিম (৩৫) উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়ির মনু মিয়ার ছেলে।

সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন। তিনি জানান, বিকেল পৌনে ৪টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা জসিমকে গুলি করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপর এক প্রশ্নের জবাবে ওসি বখতিয়ার উদ্দিন জানান, গত কয়েক দিন আগে এলাকা থেকে এক লোকের মোটরসাইকেল চুরি হয়। এটা নিয়ে নিহত জসিমের সাথে অপর একটি পক্ষের বিরোধ দেখা দেয়। যে ছেলে গুলি করেছে গতকাল রোববার সেই ছেলে নিহত জসিমকে তার বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসে। স্থানীয়দের ভাষ্যমতে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

ওসি বখতিয়ার আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনায় জড়িতদের নাম ঠিকানা জানা গেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে বসতঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৯:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪