ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, নোয়াখালীর প্রবীণ সাংবাদিক, লেখক, কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিন ( ৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (০২ জুলাই) বাদ আছর নোয়াখালী জেলা সদরের কালিতারা বাজার সংলগ্ন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাপন সম্পন্ন করা হয়। এর আগে, বৃহস্পতিবার শেষ রাত পৌনে ৩টার দিকে নোয়াখালী জেলা শহরের প্রাইম হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম এম.দিলদার উদ্দিন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সৌদিয়া বাজার এলাকার মরহুম সামছুল হক জাহাঙ্গীর মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নোয়াখালীর গুণী সাংবাদিক এম.দিলদার উদ্দিন সাংবাদিকতার পাশাপাশি হাতিয়ার ইতিহাস, সংস্কৃতি ও মানুষের কথা তুলে ধরার এক নিবেদিত প্রাণ ছিলেন। তিনি একাধারে হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক- প্রকাশক, লেখক, গল্পকার, উপন্যাসিক ও সাহিত্যিকও ছিলেন।

এম.দিলদার উদ্দিনের মৃত্যুতে নোয়াখালী প্রেস ক্লাব, নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন, হাতিয়া প্রেস ক্লাব, দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সাংবাদিক মোহাম্মদ সোহেল বাদশা, মোহনা টিভির নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সেলিম’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন

আপডেট সময় : ১১:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬