ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

চায়ের আড্ডায় যাওয়ার পথে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিলে বন্ধুদের সঙ্গে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একই বাড়ির আবির নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নাজিম হোসাইন উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের আটঘর এলাকার মিঝি বাড়ির আমিন উল্যার ছেলে এবং পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন।

স্থানীয়রা জানান, নাজিম ও একই বাড়ির আবির মোটরসাইকেলে করে চা খেতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথেই নাজিমের মৃত্যু হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিহতের স্বজনরা বিষয়টি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চায়ের আড্ডায় যাওয়ার পথে তরুণের মৃত্যু

আপডেট সময় : ১২:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬