ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের ওপর গুলি করার প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

ঐ বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের ওপর গুলি করার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের এর ডাক দেওয়া হলো। অসহযোগ আন্দোলন সফল করার জন্য ৬টি বিষয় তুলে ধরেছেন তারা।

এছাড়া ভবনে-ভবনে, পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারাদেশে গণমিছিল কর্মসূচি পালন করা হয়েছে। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক

আপডেট সময় : ১১:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪