সংবাদ শিরোনাম ::
অবশেষে বাতিল হলো ১৫ আগস্টের ছুটি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৪৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে।
গত সোমবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে ১৫ আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করবো। সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

















