ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ কত?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৩৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, বর্তমানে দেশে রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

হুসনে আরা শিখা বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে আছে ২ হাজার ৪৩০ কোটি ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ২ হাজার কোটি ডলারের কাছাকাছি।

তিনি বলেন, গত জুলাই ও আগস্টে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। রিজার্ভ বৃদ্ধির বড় কারণ প্রবাসী আয়ের প্রবৃদ্ধি।

তিনি আরো বলেন, সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেরাই ডলার কেনাবেচা করতে পারছে। ডলারের দাম বর্তমানে ১১৮-১২০ টাকার মধ্যে রয়েছে। ব্যাংকিং চ্যানেলে ও কার্ব মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন ১ শতাংশেরও কম।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন থেকে স্থিতিশীল থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ কত?

আপডেট সময় : ০৬:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪