ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

পুকুরে সেচ দিতে গিয়ে প্রাণ গেল মাছ চাষীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে

সেনবাগ থানার প্রধান ফটকের ছবি সংগৃহত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে মাছের প্রজেক্টে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মাছ চাষীর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের তিন-পুকুরিয়া খাজুরিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত নিত মো. জাহাঙ্গীর আলম (৫০) ওই বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি ৫ কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর তার মাছের প্রজেক্টের পুকুরে সেচ দিয়ে মাছ বিক্রি করে। এরপর প্রজেক্টের পুকুরে পুনরায় পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। দীর্ঘ ক্ষণেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে প্রজেক্টে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রজেক্টের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মাছের খামারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই মাছ চাষীর মৃত্যু হয়। পরিবার চাইলে এই ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পুকুরে সেচ দিতে গিয়ে প্রাণ গেল মাছ চাষীর

আপডেট সময় : ০৮:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪