ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

বিনামূল্যে জরায়ুমুখ ক্যানসারের টিকা পাবে লক্ষাধিক কিশোরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৭২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে নোয়াখালীতে বিনামূল্যে এক লাখ ১২ হাজার কিশোরীকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এসব টিকা দেয়া হবে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে নোয়াখালীতে প্রেস ব্রিফিংয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কথা বলেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি আরো জানান, আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে নোয়াখালীতে এ কার্যক্রম শুরু হবে।

সিভিল সার্জন বলেন, ‘স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবে এই টিকা। এক ডোজের টিকার ক্যাম্পেইন চলবে ১৮ দিন। তিনি আরো জানান দেশে প্রতিবছর ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন।

টিকা নেয়ার জন্য ওয়েবসাইটে গিয়ে ১৭ ডিজিটের অনলাইন জন্ম-নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। তবে যাদের অনলাইন জন্ম-নিবন্ধন সনদ নেই, তাদেরও বিশেষভাবে তালিকাভুক্ত করে টিকা দেয়া হবে। এরই মধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বিনামূল্যে জরায়ুমুখ ক্যানসারের টিকা পাবে লক্ষাধিক কিশোরী

আপডেট সময় : ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪