ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া সিএনজি ড্রাইভারসহ দুজন আহত হয়েছেন।

নিহত মো. ইয়ামিন ওরফে হেনজু (২৫)। তিনি হাতিয়ার হরনী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকার মো. বাহারের ছেলে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার টু সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে হেনজু সিএনজি চালিত অটোরিকশা যোগে চেয়ারম্যান ঘাট থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে সিএনজিটি উপজেলার চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার টু সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে অপরদিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ড্রাইভারসহ ২জন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেওয়ার পথে কাঁচপুর ব্রীজ এলাকায় পৌছলে হেনজু মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪