ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

আগের সংসদ ছিল ভুয়া, মানুষ ভোট দিতে পারেনি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৫২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিলেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস‌‌।

তিনি বলেন, মানুষের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ব্রিটিশ এমপি রুপা হক‌‌ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান। এসময় আলাপের এক পর্যায়ে ড. ইউনূস‌‌ এ মন্তব্য করেন।আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে। একটি ২০২৫ সালের ডিসেম্বর অপরটি ২০২৬ সালের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার ওপর।

এসময় অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে রুপা হক‌‌ বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশ দেখে আমি উৎসাহিত।

এ সময় রুপা হক আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান। এর আগে, তিনি যুক্তরাজ্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের অংশ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

আগের সংসদ ছিল ভুয়া, মানুষ ভোট দিতে পারেনি

আপডেট সময় : ১০:১৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫